ইনডোর প্ল্যান্ট: ঘরকে সাজিয়ে তোলার অনন্য উপায়

Share


  

শহুরে কর্মব্যস্ত দিন আর সারাদিনের ক্লান্তি শহরবাসীদের মাঝে নিয়ে আসে বিভিন্ন স্ট্রেস বা দুশ্চিন্তা।  কিন্তু অল্প কিছু উপায়েই আপনি ঘরকে আনন্দময় একটি বাসস্থান হিসেবে সাজিয়ে তুলতে পারেন । আর এর জন্য সহজতম উপায় হচ্ছে, ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট বা গাছ রাখা।

আপনার স্ট্রেস কমানো থেকে শুরু করে ঘরের সৌন্দর্য বর্ধনের উপায় হিসেবে এটি দারুণ কার্যকরী একটি উপায়। তবে যখন প্রশ্ন আসে ঘরের ইনডোর প্ল্যান্ট রাখার সঠিক জায়গার ব্যাপারে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকা জরুরী। আজকের এই ব্লগ আপনাদের সাহায্য করবে আপনার প্রিয় গাছটিকে ঘরের সঠিক স্থানে রাখার বিষয়াদি সম্পর্কে। 


গাছকে সযত্নে রাখার প্রথম মন্ত্র হলো গাছের নিয়মিত পরিচর্যা এবং সঠিক স্থান নির্ধারণ। সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং পানি দেয়ার ওপর গাছের বেড়ে ওঠা নির্ভর করে। ইনডোর প্ল্যান্ট বিভিন্ন আকার, আকৃতি, রঙ কিংবা টেকশচারের হতে পারে, যা আপনার ঘরের কম্বিনেশন বা স্টাইল অনুযায়ী আপনি বেছে নিতে পারেন।

Flex Home

 Address : Plot no. 3,4, Road no. 05, Block no. B, Sector no. 01, South town R/A, Keraniganj, Dhaka

 Hotline:  +8801806637257

 Email:  info@feedbackholdings.com